সিলেট কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আবাসিক হোটেল থেকে ৪ জন আটক

সিলেট কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আবাসিক হোটেল থেকে ৪ জন আটক
সিলেট কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আবাসিক হোটেল থেকে ৪ জন আটক
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

গত ১৮ জুন ২০২৫ তারিখ সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে তালতলাস্থ একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুইজন নারী ও দুইজন পুরুষকে আটক করা হয়েছে।

বুধবার রাত আনুমানিক ১০টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হোটেল ইস্ট এন্ড-এ অভিযান পরিচালনা করেন। অভিযানে হোটেলের কক্ষ থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,
১। আব্দুল লতিফ শাহিন (২৫)
২। শাহিনা আক্তার (২৭)
৩। মোঃ রুবেল আহমদ (৩৫)
৪। নাসিমা আক্তার (৩০)

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে মহানগর পুলিশ।

গ্রেফতারকৃতদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মহানগর ডিবি পুলিশ জানিয়েছে, নগরীতে অনৈতিক কর্মকাণ্ড রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন