একনজরে পরিচিতি

আজকালের প্রতিবেদন

স্বাগতম “আজকালের প্রতিবেদন”-এ
বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টালের ভিড়ে একমাত্র আধুনিক ও সৃজনশীল গণমাধ্যম প্রতিষ্ঠান “আজকালের প্রতিবেদন”।

২০২৫ সালের ৮ মে, দীর্ঘ ১০ বছরের সৃজনশীল সাংবাদিকতার অভিজ্ঞতাকে পুঁজি করে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মোঃ রাহাত ইসলাম। শুরু থেকেই আমরা সত্য, নির্ভীকতা এবং আধুনিক প্রযুক্তির সম্মিলনে সংবাদ পরিবেশনের একটি নতুন ধারা তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছি।

আমাদের লক্ষ্য শুধু সংবাদ প্রচার নয়, বরং সত্য অনুসন্ধান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখা।
“আজকালের প্রতিবেদন” বিশ্বাস করে, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশ ও জাতির জন্য একটি শক্তিশালী পথনির্দেশক হতে পারে।

তাই আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি নতুন ধারার একটি গণমাধ্যম গড়ে তুলতে, যেখানে থাকবে সৃজনশীলতা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং জনস্বার্থে অঙ্গীকারবদ্ধ একটি সাংবাদিকতার চেতনা।

সত্যের পথে, জনতার সাথে- আজকালের প্রতিবেদন।

আমাদের উদ্দেশ্য

প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে একটি আধুনিক, সৎ এবং নির্ভীক গণমাধ্যম গড়ে তোলা, যেখানে সংবাদ প্রচার হবে জনস্বার্থে, নিরপেক্ষতায় এবং সত্য অনুসন্ধানের অঙ্গীকারে।

আধুনিক বাংলাদেশ গঠনে একটি সৃজনশীল ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া অপরিহার্য। প্রযুক্তির ছোঁয়ায়, সততার পথ ধরে, আগামী দিনের জন্য সাংবাদিকতা গড়ে তুলতেই আমাদের এ পথচলা।

আমাদের লক্ষ্য

আজকালের প্রতিবেদন নতুন দিনের গণমাধ্যম, যেখানে প্রতিটি প্রতিবেদন হবে জনস্বার্থে, সত্যনিষ্ঠ এবং প্রযুক্তিগতভাবে আধুনিক। আমরা বিশ্বাস করি, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। আর সেই দায়িত্ব থেকেই আমরা কাজ করে যাচ্ছি,

  • বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন,

  • তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি,

  • এবং সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠ তুলে ধরার প্রতিশ্রুতি নিয়ে।

“আজকালের প্রতিবেদন” সেই ভবিষ্যতের দিকেই এগিয়ে চলেছে, যেখানে সাংবাদিকতা হবে উন্নয়ন, জবাবদিহিতা ও জনগণের কণ্ঠস্বরের প্রধান বাহক।