রূপগঞ্জে ‘ভূমিদস্যু’ আন্ডা রফিকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ, দখলমুক্তির দাবিতে প্রতিবাদ সভা

রূপগঞ্জে আন্ডা রফিকের জমি দখল
রূপগঞ্জে ‘ভূমিদস্যু’ আন্ডা রফিকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ, দখলমুক্তির দাবিতে প্রতিবাদ সভা
স্পন্সরকৃত বিজ্ঞাপন
wephic
স্পন্সরকৃত বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া পশ্চিমপাড়া এলাকায় কথিত ভূমিদস্যু রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী। মসজিদ, মাদরাসা, কবরস্থান, সরকারি রাস্তা, খাস জমি এবং সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখলের অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করা হয়।

রবিবার (০৫ এপ্রিল) বিকালে স্থানীয় ১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নাওড়া পশ্চিমপাড়া এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

wephic
স্পন্সরকৃত বিজ্ঞাপন

সভায় বক্তারা রফিকুল ইসলাম ও তার ভাই মিজানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, আহলে হাদিস জামে মসজিদ, মাদরাসা, কবরস্থান ও ঈদগাঁর জমি প্রতারণার মাধ্যমে নিজের ও তার পরিবারের নামে রেজিস্ট্রেশন করে আত্মসাৎ করা হয়েছে। ২০১৪ সালে মসজিদটি ৮ তলা করার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৮ বিঘা জমি নিজের নামে নেওয়া হলেও এখন পর্যন্ত মাত্র ৩ তলা নির্মাণ করে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এছাড়া সরকারি রাস্তা, খাস জমি ও সাধারণ মানুষের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগও করেন স্থানীয়রা। এক ভুক্তভোগী জানান, তার ১০ বিঘা জমি দখল করে রাখা হলেও থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। এলাকাবাসীর দাবি, প্রায় ৫০ লাখ টাকার জমি মাত্র ৩ লাখ টাকায় লিখে দিতে বাধ্য করা হয়েছে।

press-release-service
স্পন্সরকৃত বিজ্ঞাপন

সভায় ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি আবদুল হালিম বলেন, “দীর্ঘদিন আমরা এই প্রভাবশালী ব্যক্তির কাছে জিম্মি ছিলাম। তিনি শুধু সাধারণ মানুষের জমিই নয়, ধর্মীয় প্রতিষ্ঠানের জমিও নিজের নামে লিখে নিয়েছেন। আমরা দ্রুত এসব জমি ফেরত চাই।”

অন্যান্য বক্তারা রফিকুল ইসলামকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন এবং জানান, প্রভাব খাটিয়ে তিনি এলাকায় ভয়ভীতি সৃষ্টি করেছেন। তারা আরও অভিযোগ করেন, ব্যক্তিমালিকানাধীন জমির ওপর রাস্তা নির্মাণ করা হলেও মালিকদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

wephic
স্পন্সরকৃত বিজ্ঞাপন

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন নয়ন, দবির হোসেন, রাসেল, কাজী এনায়েত উল্লাহ, মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক মো. রেজাউল করিম ও স্থানীয় বাসিন্দারা।

সভা শেষে এলাকাবাসী অবিলম্বে সকল দখলকৃত সরকারি খাস জমি, ব্যক্তিমালিকানাধীন জমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখলমুক্ত করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একইসঙ্গে অভিযুক্ত রফিকুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং লুণ্ঠিত সম্পদ উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

[মাসুদ হাসান, বিশেষ প্রতিবেদক ]

wephic
স্পন্সরকৃত বিজ্ঞাপন
👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন