

গত ২৫ মার্চ ২০২৬, ২৬ মার্চ ২০২৬, ২৭ মার্চ ২০২৬, ২৯ মার্চ ২০২৬ এবং ২৯ সেপ্টেম্বর ২০২৪ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে (দৈনিক পাঞ্জেরী-২৫ মার্চ ২০২৬ অনলাইনে, ২৯ মার্চ ২০২৬ প্রিন্ট মিডিয়ায়-পৃষ্ঠা ১ ও ৭; দৈনিক স্বাধীন সংবাদ- ২৫ মার্চ ২০২৬ অনলাইনে, ২৬ মার্চ ২০২৬ প্রিন্ট মিডিয়ায়- পৃষ্ঠা ৮ ও ৩; দৈনিক আমাদের মাতৃভূমি- ২৭ মার্চ ২০২৬ অনলাইনে, ২৯ মার্চ ২০২৬ প্রিন্ট মিডিয়ায়- পৃষ্ঠা ১ ও ২, টাইমস অব বাংলা, ২৯ সেপ্টেম্বর ২০২৪ অনলাইন মিডিয়া) এ আমার বিরুদ্ধে দূর্নীতিসহ বিভিন্ন অভিযোগে এবং অভিন্ন শিরোনামে একই ধরণের সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির বিষয়টি উল্লেখ করা হয়। কোন প্রকার প্রমাণ বা যাচাই-বাচাই ব্যতিরেকে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে চাকুরি গ্রহণের অভিযোগটি একজন বীর মুক্তিযোদ্ধার জন্য অসম্মানজনক, মানহানিকর এবং উদ্দেশ্যপ্রনীত। যাচাই বাচাই ব্যতিরিখে এমন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার বাস্তবিক উদ্দেশ্যপ্রনীত এবং মানহানিকর।

অতএব, সংশ্লিষ্ট প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে পরিবেশিত সংবাদটির বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জুনায়েদ আবু ইয়াসীর
নির্বাহী প্রকৌশলী, মডস জোন-৯, ঢাকা ওয়াসা।





