রামদাশপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

রামদাশপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার
রামদাশপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার রামদাশপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি সফল যৌথ অভিযান পরিচালিত হয়েছে।২৩ জুন ২০২৫ রবিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়, যাতে একটি ৯ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি রাউন্ড গুলি (এ্যামোনিশন) উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, অভিযানে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে এলাকাটি ঘিরে ফেলা হয় এবং তল্লাশি চালানো হয়। রাতের নীরবতাকে কাজে লাগিয়ে দ্রুত ও সুচারুভাবে অভিযান সম্পন্ন করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ প্রাথমিকভাবে অবৈধ অস্ত্র হিসেবে শনাক্ত হয়েছে। কারা এ অস্ত্রের মালিক কিংবা কী উদ্দেশ্যে রামদাশপুর এলাকায় সংরক্ষণ করা হয়েছিল, সে বিষয়ে তদন্ত চলছে।

অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বদা তৎপর। সেনাবাহিনী আরও জানায়, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে সেনাবাহিনী বলেছে, কোনও ধরনের সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য। এতে অপরাধ দমনে সহায়তা যেমন সহজ হবে, তেমনি একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। উল্লেখ্য, চাঁদপুর জেলার উত্তর মতলব এলাকা বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছে। তবে সাম্প্রতিক সময়গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে ওই অঞ্চলের পরিস্থিতির উন্নতি ঘটছে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0