দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান, গোলাগুলির পর অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান, গোলাগুলির পর অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার
দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান, গোলাগুলির পর অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার জেরে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এক সন্ত্রাসী নিহত হয়।

গতকাল ২২ জুন ২০২৫ তারিখ রবিবার রাতে কুলঞ্জ ইউনিয়নে স্থানীয় রাজনৈতিক দলের দুই পক্ষের মধ্যে টানাপোড়েন ও গোলাগুলির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান একরার হোসেনের সমর্থিত সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তারা নৌপথে গাদিয়ালা গ্রামে আশ্রয় নিয়ে এলোপাতাড়ি গুলি চালায় এবং সেনাবাহিনীকেও লক্ষ্য করে হামলা করে।

দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান, গোলাগুলির পর অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার
দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান, গোলাগুলির পর অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করে। পরে তল্লাশি চালিয়ে মো. আবু সাঈদ (৩৫) নামের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তাজউদ্দীন, আমির উদ্দিন, হিরণ মিয়া ও জমির মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনালা বন্দুক, চারটি পাইপ গান, এক রাউন্ড তাজা গুলি, ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট ও বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সকাল সাড়ে ৮টায় যৌথ বাহিনীর অভিযান শেষ হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তারা সবসময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত এবং আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের তথ্য দ্রুত স্থানীয় সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য জনগণকে আহ্বান জানিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0