খুলনায় সড়ক নিরাপত্তা জোরদারে কেএমপি’র উদ্যোগে সমন্বিত সভা অনুষ্ঠিত

খুলনায় সড়ক নিরাপত্তা জোরদারে কেএমপি’র উদ্যোগে সমন্বিত সভা অনুষ্ঠিত
খুলনায় সড়ক নিরাপত্তা জোরদারে কেএমপি’র উদ্যোগে সমন্বিত সভা অনুষ্ঠিত
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

খুলনা মহানগরীর সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার, ৪ জুন ২০২৫ সকাল ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেএমপির পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

সভায় বিগত সিদ্ধান্তসমূহ ও সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা শেষে খুলনা সিটি কর্পোরেশন, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, বাস ও ট্রাক মালিক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

আলোচনায় ঈদকে সামনে রেখে নগরবাসীর নিরাপদ সড়কযাত্রা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে:

  • বাস টার্মিনাল ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ
  • সড়কে চুরি, ডাকাতি, ছিনতাই, মলম ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে বিশেষ অভিযান
  • ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ যান চলাচল বন্ধ এবং ওয়ার্কশপগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা
  • অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন প্রতিরোধ
  • পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন নিষিদ্ধ
  • নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধ
  • সড়কের পাশে অবৈধ বাজার অপসারণ

নসিমন, করিমন, ইজিবাইকসহ থ্রি-হুইলার যানবাহনের মহাসড়কে চলাচল নিষিদ্ধকরণ

সভায় পুলিশ কমিশনার বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকল সংশ্লিষ্ট পক্ষকে নিজ নিজ দায়িত্ব সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের সাথে পালন করতে হবে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এই চ্যালেঞ্জ জয় করা সম্ভব।”

সভায় ট্রাফিক বিভাগ, সিটি কর্পোরেশন, পরিবহন মালিক সমিতি, বিআরটিএসহ সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সভা খুলনার সড়ক ব্যবস্থাপনা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন