
[অনলাইন প্রতিবেদক]
১৯ জুন ২০২৫ তারিখ কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে মোটরযান শাখার ড্রাইভিং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের দিকনির্দেশনায় বৃহস্পতিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ড্রাইভিং পরীক্ষাটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক। পরীক্ষা চলাকালে অংশগ্রহণকারীদের দক্ষতা ও সক্ষমতা যাচাই করা হয়। এই সময় কুমিল্লা পুলিশ লাইন্সের আরআই, শহর ও যানবাহন (অ্যাডমিন) পুলিশ পরিদর্শক, রিজার্ভ অফিসার (আরও), মোটরযান শাখার ইনচার্জসহ জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ড্রাইভিং পরীক্ষার এই আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যদের গাড়ি চালনায় দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ যানবাহন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এমন আরও প্রশিক্ষণ ও মূল্যায়নমূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।







