দীর্ঘ ১৭ বছর পর ঢাকা-১৮ আসনে উৎসবমুখর গণপ্রচারণায় বিএনপির এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন

এস এম জাহাঙ্গীর হোসেন
দীর্ঘ ১৭ বছর পর ঢাকা-১৮ আসনে উৎসবমুখর গণপ্রচারণায় বিএনপির এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[নিজস্ব প্রতিবেদক]

দীর্ঘ ১৭ বছর পর ঢাকা-১৮ সংসদীয় আসনে ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে গণপ্রচারণা চালিয়েছেন বিএনপির এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। শনিবার ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি দক্ষিণখান থানা অধীন ৫০ নম্বর ওয়ার্ডে এ গণপ্রচারণা পরিচালনা করেন।

এস এম জাহাঙ্গীর হোসেন
দীর্ঘ ১৭ বছর পর ঢাকা-১৮ আসনে উৎসবমুখর গণপ্রচারণায় বিএনপির এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন

এই গণপ্রচারণায় নেতৃত্বে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. শাহজালাল এবং উত্তর মহানগর বিএনপির সদস্য আহ্বায়ক সালাম সরকার। এছাড়াও ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Collab with Ahana
স্পন্সরকৃত বিজ্ঞাপন

দীর্ঘ ১৭ বছর পর এস এম জাহাঙ্গীর হোসেনকে সরাসরি জনগণের পাশে পেয়ে এলাকাবাসী তাদের ব্যক্তিগত ও সামাজিক সমস্যা, সুবিধা-অসুবিধা ও প্রত্যাশার কথা উন্মুক্তভাবে তুলে ধরেন। প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে সবার কথা শোনেন এবং ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস প্রদান করেন।

এস এম জাহাঙ্গীর হোসেন
দীর্ঘ ১৭ বছর পর ঢাকা-১৮ আসনে উৎসবমুখর গণপ্রচারণায় বিএনপির এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন

গণপ্রচারণাকালে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। এতে জনসাধারণ অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে এবং স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে মোবাইল ফোনে সেলফি তুলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে

এস এম জাহাঙ্গীর হোসেন
দীর্ঘ ১৭ বছর পর ঢাকা-১৮ আসনে উৎসবমুখর গণপ্রচারণায় বিএনপির এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন

এ সময় ভবিষ্যৎ প্রজন্মের শিশু-কিশোরদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়এস এম জাহাঙ্গীর হোসেনকে দেখামাত্রই শিশু-কিশোররা দৌড়ে আসে, যা তাঁর প্রতি নতুন প্রজন্মের জনপ্রিয়তার স্পষ্ট প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে।

সার্বিকভাবে, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের গণপ্রচারণা এলাকাবাসীর মাঝে নতুন আশা, আস্থা ও রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন