স্বচ্ছ নিয়োগের অঙ্গীকার রক্ষা করেছিঃ সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ট্রেনিং পূর্ব ব্রিফিংয়ে পুলিশ সুপার

স্বচ্ছ নিয়োগের অঙ্গীকার রক্ষা করেছিঃ সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ট্রেনিং পূর্ব ব্রিফিংয়ে পুলিশ সুপার
স্বচ্ছ নিয়োগের অঙ্গীকার রক্ষা করেছিঃ সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ট্রেনিং পূর্ব ব্রিফিংয়ে পুলিশ সুপার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। ০৭ জুলাই ২০২৫ তারিখ সোমবার সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, “আমরা সাতক্ষীরা জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি। নিয়োগ প্রক্রিয়ায় যারা নির্বাচিত হয়েছেন, তারা সকলেই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।”

পুলিশ সুপার নবনিযুক্তদের উদ্দেশে বলেন, “যে বাহিনীতে আপনারা যোগদান করতে যাচ্ছেন তার রয়েছে গৌরবময় ইতিহাস। মুক্তিযুদ্ধে অসংখ্য পুলিশ সদস্য শহীদ হয়েছেন। মৌলিক প্রশিক্ষণ শেষে আপনারাও সেই গৌরবের অংশীদার হবেন। স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে আপনাদের হতে হবে জনগণের বন্ধু, দুর্দিনের সহায়ক এবং প্রকৃত অর্থে ‘স্মার্ট পুলিশ’। জনগণের প্রতি আন্তরিকতা ও সেবার মানসিকতা নিয়েই আপনাদের পথচলা শুরু করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন (বিপিএম, পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আনোয়ারুল কবীর ও মোঃ শফিকুল ইসলাম, আরআই মোস্তফা কামাল এবং আরও-০১, সাতক্ষীরা রিজার্ভ অফিসের মোঃ মিরাজুল ইসলাম।অনুষ্ঠান শেষে নবনিযুক্ত টিআরসি সদস্যদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং তাদের প্রশিক্ষণ যাত্রার শুভ কামনা জানানো হয়।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0