
[অনলাইন প্রতিবেদক]
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাখায়েতুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।
প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ৩ আগস্ট ২০২৫ তারিখ বিকাল ৫টা ৩০ মিনিটে। সাতক্ষীরা সদর থানাধীন যুগরাজপুর গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে ধৃত আসামী মোঃ মিজানুর রহমান (৪০), পিতা মৃত নুরুল ইসলাম, সাং কাশিমপুর, সাতক্ষীরা- এর কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তী অভিযান পরিচালিত হয় ৪ আগস্ট ২০২৫ তারিখ রাত ১টা ৩০ মিনিটে। দেবহাটা থানাধীন বালিয়াডাঙ্গা এলাকায় সাতক্ষীরা- শ্যামনগর পাকা সড়কের কুলিয়া ব্রীজের উত্তর পাশে বকুল স্টোরের সামনে থেকে মোঃ সাইফুল ইসলাম ওরফে চান্দু (৩৩), পিতা মৃত আমজাদ হোসেন, সাং খানপুর, সাতক্ষীরা – এর কাছ থেকে ২৫ বোতল অবৈধ কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর ও দেবহাটা থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জেলার মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।







