
[অনলাইন প্রতিবেদক]
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারিসহ ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ। গত ২৮ জুন ২০২৫তারিখ শনিবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১৬ জন এবং আদাবর থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলো:
১। আব্দুল লতিফ (৫২), ২। লালমিয়া (১৯), ৩। কবিরুল (২০),৪। তরিকুল (২১), ৫। রুবেল (২৬), ৬। তৌহিদুল আলম মাহিম (২৭), ৭। ফাহাদ (২০), ৮। সুমন (২২), ৯। দেলোয়ার দিলু (৩৫), ১০। নুরুল ইসলাম (৩২), ১১। আরমান (৩৭), ১২। নাদিম (৪০), ১৩। তাসিব টাইকা (২২), ১৪। আনোয়ার (৪৫), ১৫। জুলহাস (৩৫) ও ১৬। টিপু (৪০)। অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি সামুরাই তলোয়ার, একটি রামদা এবং একটি লোহার কুড়াল।

অন্যদিকে আদাবর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলো:
১। আলামিন (২২), ২। শাওন হাওলাদার (২০), ৩। আজিজুল হক (৩৭), ৪। নুর উদ্দিন ইসলাম (১৮), ৫। নাদিম হোসেন (২০), ৬। রনি বেপারী (২৩), ৭। শাহিনুর ইসলাম (২২), ৮। রাজু আহম্মেদ (৩২), ৯। রিজিকা (৪৫), ১০। মরিয়ম (২১), ১১। রাজু (২০) ও ১২। সুজন (২২)। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দুই কেজি গাঁজা, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর ও আদাবর থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট জোনের কর্মকর্তা ও চৌকস পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।







