বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক মঞ্চে নিতে শুরু হলো মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫

বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক মঞ্চে নিতে শুরু হলো মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫
বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক মঞ্চে নিতে শুরু হলো মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[বিনোদন প্রতিনিধি]

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশী নারীদের নতুন করে পরিচয় করাতে যাত্রা শুরু করলো ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’। রাজধানীর লে মেরিডিয়ান ঢাকায় ১৫ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার ২ টা ৩০ মিনিটে এক জমকালো আয়োজনে এই ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম।

বিশ্বের প্রথম এসডিজি-নির্ভর, জলবায়ু সচেতনতা ও নারীর নেতৃত্ব-ভিত্তিক সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে আত্মপ্রকাশ করেছে এই উদ্যোগ। শুধু রূপ বা গ্ল্যামার নয়, এবার খোঁজ হচ্ছে এমন নারীর- যিনি হয়ে উঠতে পারেন সমাজের অনুপ্রেরণা।

১৮ থেকে ২৬ বছর বয়সী, অবিবাহিত, সচেতন এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গির নারীরা আগামী ১৭ জুলাই থেকে missbangladesh.com ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাই শেষে ১০০ জন প্রতিযোগীকে ২৬ সেপ্টেম্বর অডিশনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে। বিশেষভাবে বিবেচনায় আসবে পরিবেশবান্ধব সৃজনশীলতা- যেমন প্লাস্টিক বা বর্জ্য দিয়ে নতুন কিছু তৈরি করে গল্প বলার সক্ষমতা।

বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক মঞ্চে নিতে শুরু হলো মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫
বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক মঞ্চে নিতে শুরু হলো মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫

চূড়ান্তভাবে নির্বাচিত ২০ জন পেয়ে যাবেন এক মাসব্যাপী ফেলোশিপ। যেখানে থাকছে পেজেন্ট ট্রেনিং, অ্যাডভোকেসি স্পিচ, উদ্যোক্তা শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্য এবং ফিটনেস প্রশিক্ষণ। সবশেষে যিনি সবার ওপরে উঠে আসবেন, তিনি ‘মিস বাংলাদেশ-আর্থ’ হিসেবে বাংলাদেশের হয়ে ফিলিপাইনে ২৫তম মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নেবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের এসডিজি কো-অর্ডিনেটর ডা. তাসিন আফরিন ডায়ানা, আন্তর্জাতিক আইন উপদেষ্টা তাহরিন জেরিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাসরিন সিরাজ অ্যানি, হারনেট টিভির সিইও আলিশা প্রধাণ, এবং আন্তর্জাতিক নির্মাতা ক্যাটেরিনা ডন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্ল্যাটফর্ম নারীর সাহস, দক্ষতা ও সচেতনতার এক নতুন মাইলফলক। পরিবেশ, লিঙ্গ সমতা ও কূটনৈতিক অংশীদারিত্বে এগিয়ে যাওয়ার পথে এটি হতে পারে নতুন দৃষ্টান্ত।

মেঘনা আলম বলেন, “এই ফোরাম নীরবতা, কলঙ্ক ও বাধার জবাব। বাংলাদেশ করুণা নয়, সম্মান ও অংশীদারিত্ব চায়। আমরা চাই সংহতি, নেতৃত্ব ও টেকসই ভবিষ্যৎ।”

‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম’- এর অংশীদারদের মধ্যে রয়েছে হসপিটালিটি পার্টনার লে মেরিডিয়ান, মিডিয়া পার্টনার হারনেট টিভি, স্ট্র্যাটেজিক পার্টনার হারনেট ফাউন্ডেশনসহ আরও অনেকে। এই আয়োজন শুধু একটি বিউটি কনটেস্ট নয়- এটি বাংলাদেশের নারীদের নেতৃত্বে বিশ্বকে দেখানোর এক সাহসী পদক্ষেপ।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0