
[অনলাইন প্রতিবেদক]
রাজধানীর কলাবাগান থানার পুলিশ দ্রুত ও দক্ষতার সঙ্গে ইতালীয় নাগরিক Mr. Giuseppe Torluccio এবং Miss Maria Benedera Cabitza’র হারানো মোবাইল ফোন উদ্ধার করেছেন। ইউনুস সেন্টারে কর্মরত এই দুজনই কলাবাগান থানার এলাকায় আসার সময় Miss Maria Benedera Cabitza তার মূল্যবান Samsung S20 Ultra মোবাইল ২৯ জুন ২০২৫ তারিখ রবিবার হারিয়ে ফেলেন।
ঘটনার তথ্য পেয়ে কলাবাগান থানা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং মাত্র ৩০ মিনিটের মধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল ফোনটি যথাযথ প্রক্রিয়ায় উক্ত নাগরিকদের হাতে হস্তান্তর করা হয়। Mr. Giuseppe Torluccio ও Miss Maria Benedera Cabitza তাদের মোবাইল ফিরে পাওয়ার জন্য কলাবাগান থানার পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, এই সফল অভিযানে কলাবাগান থানার পুলিশ সতর্কতা ও সেবামূলক মনোভাবের এক ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে বলে।






