খুলনা জেলা কৃষকলীগের সভাপতি আশরাফুজ্জামান বাবুল গ্রেফতার

খুলনা জেলা কৃষকলীগের সভাপতি আশরাফুজ্জামান বাবুল গ্রেফতার
খুলনা জেলা কৃষকলীগের সভাপতি আশরাফুজ্জামান বাবুল গ্রেফতার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন কৃষকলীগের খুলনা জেলা শাখার সভাপতি ও আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুলকে ৪ অগাস্ট ২০২৫ তারিখ সোমবার গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ আগস্ট রাতে খুলনা থানাধীন ডাক্তার গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কেএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আশরাফুজ্জামান বাবুল (৬৯), পিতা-মৃত এমলাক উদ্দিন, বর্তমান ঠিকানা সাউথ সেন্ট্রাল রোড, ডাক্তার গলি, থানা-খুলনা। স্থায়ী ঠিকানা দেয়াড়া, আইচগাতি, থানা-রূপসা, জেলা-খুলনা।

তাকে চলমান জুলাই-আগস্ট/২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা ইতোমধ্যে দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতারের পর আশরাফুজ্জামান বাবুলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন