
[নিজস্ব প্রতিবেদক]
দেশজুড়ে গোল্ডস্যান্ডস গ্রুপের ফ্রি হেলথ চেকআপ কার্যক্রমে চলছে ওজন, রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ-সবকিছুই একেবারে বিনামূল্যে।
দেশের পর্যটন খাতে শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ এবার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পথচলতি মানুষের জন্য নিয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। “Health is Wealth, Stay Healthy, Build Wealth” স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছে।
গত ১৮ জুলাই থেকে শুরু হওয়া এ ফ্রি হেলথ চেকআপ কর্মসূচি চলবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। গুলশানের ৪৭, নাসা হাইটসে অবস্থিত প্রধান কার্যালয়সহ গুলশান, তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, উত্তরা, চট্টগ্রামের আগ্রাবাদ ও খুলশী ব্রাঞ্চে একযোগে এ সেবা প্রদান করা হচ্ছে।
এই কর্মসূচির আওতায় পথচারীরা বিনামূল্যে রক্তচাপ, রক্তের গ্রুপ, ডায়াবেটিস, ওজন ইত্যাদি পরীক্ষা করাতে পারছেন এবং চিকিৎসকের পরামর্শও পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। গোল্ডস্যান্ডস গ্রুপ জানিয়েছে, এই উদ্যোগ মূলত মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সেবা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দেশের পর্যটন উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ গোল্ডস্যান্ডস গ্রুপ কক্সবাজার ও কুয়াকাটায় আন্তর্জাতিক মানের একাধিক ৪ ও ৫ তারকা হোটেল নির্মাণ করছে। কক্সবাজারের হিমছড়িতে তাদের নির্মিত ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস’ হোটেল খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। এ ছাড়াও কক্সবাজারের কলাতলী ও ইনানীতে এবং কুয়াকাটায় ৫ তারকা মানের ‘বে স্যান্ডস’, ‘বে মেরিনা’ ও ‘বে ব্রিজ’ হোটেল নির্মাণ কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এছাড়া পূর্বাচলের আমিন সিটি, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন গোল্ড সিটি এবং বসুন্ধরার গোল্ড প্যালেস প্রজেক্টেও কাজ করছে প্রতিষ্ঠানটি।গোল্ডস্যান্ডস গ্রুপ শুধু পর্যটন নয়, মানুষের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা।







