কুমিল্লা ও ফেনীতে সেনাবাহিনীর নেতৃত্বে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ৩জন গ্রেফতার

কুমিল্লা ও ফেনীতে সেনাবাহিনীর নেতৃত্বে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ৩জন গ্রেফতার
কুমিল্লা ও ফেনীতে সেনাবাহিনীর নেতৃত্বে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ৩জন গ্রেফতার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

কুমিল্লা ও ফেনীতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৩০ জুন ২০২৫তারিখ সোমবার আনুমানিক রাত ২টার দিকে ফেনী সদর উপজেলার দমদমা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে ৭.৬২ মি.মি. একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই অবৈধ অস্ত্রধারী দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

একই সময় কুমিল্লা সদর উপজেলার শুভপুর এলাকায় সেনাবাহিনীর পৃথক একটি অভিযানে ২,৯৫০ পিস ইয়াবা, ৬টি দেশীয় ধারালো অস্ত্র এবং নগদ ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সদা প্রস্তুত এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে অটল। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0