ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে বিএমপি কমিশনার

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে বিএমপি কমিশনার

[নিজস্ব প্রতিবেদক] ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম ৩ জুন ২০২৫, মঙ্গলবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট ও ডিউটি পোস্টসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েনকৃত বিএমপি’র অকুতোভয় সদস্যদের দায়িত্ব পালনের উৎসাহ ও উদ্দীপনা যোগান এবং নিরাপদ […]

চট্টগ্রামে কোরবানির পশুর হাটে সিএমপি’র নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কমিশনার হাসিব আজিজ

চট্টগ্রামে কোরবানির পশুর হাটে সিএমপি’র নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কমিশনার হাসিব আজিজ

[নিজস্ব প্রতিবেদক] ঈদুল আযহা কেন্দ্রিক সার্বিক নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ ৩ জুন ২০২৫, মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর মইজ্জারটেক, পতেঙ্গা চরপাড়া ও সাগরিকা পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাটে উপস্থিত ব্যবসায়ী, ক্রেতা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং পশুর হাটকেন্দ্রিক সিএমপি’র নেওয়া বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার দিকগুলো তুলে ধরেন। […]

পল্টনে এক লক্ষ টাকার জাল নোটসহ তিনজন গ্রেফতার

এক লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

[নিজস্ব প্রতিবেদক] রাজধানীর পল্টন এলাকা থেকে এক লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-ওয়ারী বিভাগ। সোমবার, ২ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে পল্টন থানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সাগর (৩০), মোঃ আল আমিন হাওলাদার (২৮) ও বাবু মাতব্বর (৫৪)। […]

কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল ও জোরপূর্বক প্রবেশ নিষিদ্ধঃ ডিএমপি কমিশনার

কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল ও জোরপূর্বক প্রবেশ নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

[নিজস্ব প্রতিবেদক] আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে সরকারি নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কড়া বার্তা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি। তিনি জানান, হাট ইজারাদাররা সরকার নির্ধারিত হাসিল ছাড়া কোনো অতিরিক্ত অর্থ আদায় করতে পারবেন না। রবিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ […]

শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলামের নির্দেশনা

শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলামের নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (২৮ মে ২০২৫) বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সদরদপ্তরের সম্মেলন কক্ষে এক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম।