বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী জজদের রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে শিক্ষামূলক সফর

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী জজদের রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে শিক্ষামূলক সফর
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী জজদের রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে শিক্ষামূলক সফর
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ ০৭ জুলাই ২০২৪ তারিখ সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয় সফর করেন।

এই শিক্ষামূলক সফরের উদ্দেশ্য ছিল বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয় এবং পেশাগত জ্ঞানের আদান-প্রদান বৃদ্ধি করা। সফরকালে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রফিকুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো: শরিফুল ইসলাম উপস্থিত থেকে সফরকারীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

সফরকালে সহকারী জজগণ রাজশাহী জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ তদন্ত এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ার সঙ্গে পুলিশের সমন্বয় বিষয়ে অবহিত হন। আলোচনা শেষে একটি মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে দু’পক্ষের কর্মকর্তারা পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন ও ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের সফর বিচার ও প্রশাসনের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা অভিমত ব্যক্ত করেন।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0