প্রকাশক ও সম্পাদক

মোঃ রাহাত ইসলাম

“আসলাম আলাইকুম,
আমি মোঃ রাহাত ইসলাম আজকালের প্রতিবেদন-এর প্রকাশক ও সম্পাদক, সকলের দোয়া ও শুভকামনা নিয়ে ২০২৫ সালে নতুন যাত্রা শুরু করেছি। আমার সৃজনশীল ও সাংবাদিকতার অভিজ্ঞতা এবং সততা ও নিষ্ঠার সাথে আজকালের প্রতিবেদন-এর অগ্রযাত্রা।

আমার বাবা মরহুম এইচ এম জালাল আহমেদ তিনি সর্বদা দেশ ও জনসাধারণের স্বার্থে কাজ করেছেন এবং তার অসমাপ্ত স্বপ্ন ছিল এমন একটি সংবাদ মাধ্যম পরিচালনা করা, যা শুধুমাত্র দেশ ও জনগণের জন্যে নির্সার্থে দায়িত্ব নিয়ে কাজ করবে। তাই তার অসমাপ্ত স্বপ্ন পূরণে এবং দেশ ও জনগণের স্বার্থে এর পাশাপাশি সংবাদ মাধ্যমে আধুনিকতার বহির প্রকাশ হলো আজকালের প্রতিবেদন।”

মোঃ রাহাত ইসলাম বাংলাদেশের একজন অন্যতম সৃজনশীল সাংবাদিক। তিনি স্বদেশের পাশাপাশি বিদেশী সংবাদ মাধ্যমের সঙ্গেও কাজ করছেন। তিনি দক্ষতা ও অভিজ্ঞতার সাথে দেশী ও বিদেশী সংবাদ মাধ্যমে তার সৃজনশীল ও প্রযুক্তিগত অবদান রাখছেন। সংবাদ মাধ্যম আধুনিকীকরণে তার বিশেষ অবদান রয়েছে। তিনি সততা ও নিষ্ঠার সাথে প্রায় ১০ বছরের উর্ধ্বে সাংবাদিক পেশায় নিয়োজিত আছেন।

তিনি দেশের অন্যতম প্রবীণ সাংবাদিক মরহুম এইচ এম জালাল আহমেদ-এর সুপুত্র। তার বাবা জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা সাংবাদিক উইনিয়নের সদস্য এবং একজন গ্রহণ যোগ্য জাতীয় সাংবাদিক ছিলেন।