বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী খোরশেদ আলম গ্রেফতার

[অনলাইন প্রতিবেদক] ১৭ জুন ২০২৫ তারিখ রাজধানীর ধানমন্ডির জিগাতলায় ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের আরেক ঘনিষ্ঠ সহযোগী মো. খোরশেদ আলম (৪৮)-কে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকা […]
দেবহাটায় ৭৯১ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেফতার

[অনলাইন প্রতিবেদক] ১৭ জুন ২০২৫ তারিখ সাতক্ষীরার দেবহাটা থানার পুলিশের বিশেষ অভিযানে ৭৯১ পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (১৭ জুন ২০২৫) রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গোপন […]
শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই জলদস্যু গ্রেফতার

[অনলাইন প্রতিবেদক] ১৭ জুন ২০২৫ তারিখে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন করিব মোল্লার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গত ১৬ জুন ২০২৫ তারিখ সোমবার রাতে শ্যামনগর থানা এলাকায় এই অভিযান পরিচালনা […]
পিরোজপুর পুলিশ লাইন্স হাই স্কুল পরিদর্শনে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানঃ শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস

[অনলাইন প্রতিবেদক] ১৭ জুন ২০২৫ তারিখে বরিশাল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী পিরোজপুর পুলিশ লাইন্স হাই স্কুল পরিদর্শন করেছেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। […]
লোহাগড়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

[অনলাইন প্রতিবেদক] গত ১৬ জুন ২০২৫তারিখে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার পার-আমডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকার নিজ বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি সৈয়দ শাহাদাৎ আলী মীর (৩৫), পার-আমডাঙ্গা গ্রামের সৈয়দ ওমর আলী মীরের […]
ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় শুরু করায় অস্ট্রেলিয়াকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

[অনলাইন প্রতিবেদক] ১৭ জুন ২০২৫ তারিখ মঙ্গলবার বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাই-কমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় অস্ট্রেলিয়ান ভিসা কার্যক্রম পুনরায় শুরু করায় অস্ট্রেলিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে অধ্যাপক ইউনূস বলেন, “ভিসা কার্যক্রম পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী এবং প্রবাসীদের […]
সাইবার অপরাধ তদন্তে সক্ষমতা বৃদ্ধিতে সিটিটিসির তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন

[অনলাইন প্রতিবেদক] ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উদ্যোগে সাইবার অপরাধ তদন্ত ও সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী তিনটি পৃথক কর্মশালার আয়োজন করা হয়েছে। ১৭ জুন ২০২৫ তারিখ মঙ্গলবার সকালে সিটিটিসির কনফারেন্স রুমে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মাসুদ করিম। তিনি প্রধান […]