
[অনলাইন প্রতিবেদক]
রাজধানীর মিরপুরে অবস্থিত ডিএমপির ট্রেনিং একাডেমিতে বুধবার, ৪ জুন ২০২৫ সকালে 'বেসিক ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) কোর্স'-এর সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের ১৭ জন সদস্য এই কোর্সে অংশগ্রহণ করেন।
[caption id="attachment_1355" align="aligncenter" width="1200"]
ডিএমপির ট্রেনিং একাডেমিতে সিআরটি কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত[/caption]
প্রশিক্ষণটি গত ৩ মে ২০২৫ থেকে শুরু হয়ে মিরপুর-১৪ এলাকায় অবস্থিত সোয়াট শ্যুট হাউসে ২৮ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে কনস্টেবল থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।
[caption id="attachment_1356" align="aligncenter" width="1200"]
ডিএমপির ট্রেনিং একাডেমিতে সিআরটি কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত[/caption]
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) সুলতানা নাজমা হোসেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) মোহাম্মদ মাসুদ রানা। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।
[caption id="attachment_1357" align="aligncenter" width="1200"]
ডিএমপির ট্রেনিং একাডেমিতে সিআরটি কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত[/caption]
ডিএমপি সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় দ্রুত ও কার্যকর সাড়া দিতে সিটিটিসি ইউনিটের সোয়াট টিম নিয়মিত দেশ-বিদেশে আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এই প্রশিক্ষণ কোর্স ছিল সেই ধারাবাহিক উন্নয়নের একটি অংশ, যার মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ পুলিশের সাহস ও সক্ষমতার প্রতীক হিসেবে ডিএমপির এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা করা হচ্ছে।