
[অনলাইন প্রতিবেদক]
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গবাদিপশুর হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে কুমিল্লার বিভিন্ন হাটবাজার পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। বুধবার, ৪ জুন ২০২৫ তারিখে তিনি কোতোয়ালি মডেল থানার অন্তর্গত চানপুর ও বালুতুপা গরুর বাজার পরিদর্শন করেন।
[caption id="attachment_1385" align="aligncenter" width="960"]
ঈদকে কেন্দ্র করে কুমিল্লায় গবাদিপশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার: চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি[/caption]
পরিদর্শনকালে পুলিশ সুপার হাটে আগত গবাদিপশু ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “যেকোনো আইনি সহায়তার জন্য জেলা পুলিশ আপনাদের পাশে আছে। গরু ক্রয়-বিক্রয়ে কেউ যদি চাঁদাবাজি বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ সময় তিনি হাটে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ সদস্যদের আরও তৎপর থাকার নির্দেশ দেন এবং হাট সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানান।
[caption id="attachment_1387" align="aligncenter" width="1080"]
ঈদকে কেন্দ্র করে কুমিল্লায় গবাদিপশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার: চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি[/caption]
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ সাইফুল মালিকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে প্রতিটি হাটবাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে কোনো অনিয়ম রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।