৯৯৯-এর ইংলিশ কল টেকারস কোর্সের ২য় ব্যাচ সফলভাবে সম্পন্ন

৯৯৯-এর ইংলিশ কল টেকারস কোর্সের ২য় ব্যাচ সফলভাবে সম্পন্ন
৯৯৯-এর ইংলিশ কল টেকারস কোর্সের ২য় ব্যাচ সফলভাবে সম্পন্ন
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

গত ২৩ জুন ২০২৫ তারিখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ইংলিশ কল টেকারস প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। এক মাসব্যাপী এই প্রশিক্ষণে ৩ জন নারী ও ১৪ জন পুরুষসহ মোট ১৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

কোর্সের সমাপ্তি উপলক্ষে একটি সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস ৯৯৯-এর প্রধান জনাব মহিউল ইসলাম বিপিএম ও অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ। তিনি অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সফলতা কামনা করেন।

উল্লেখ্য, বিদেশি ও ইংরেজিভাষী নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ৯৯৯ ইংরেজি ভাষায় সেবা প্রদান কার্যক্রম শুরু করে। এখন থেকে যে কেউ ৯৯৯ নম্বরে কল করে ২ চাপলে ইংরেজি ভাষায় জরুরি সহায়তা গ্রহণ করতে পারেন। এই উদ্যোগের মাধ্যমে ৯৯৯ আরও অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন জরুরি সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন