সিলেট নগরীতে আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপে জড়িত ১০ জন গ্রেফতার

সিলেট নগরীতে আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপে জড়িত ১০ জন গ্রেফতার
সিলেট নগরীতে আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপে জড়িত ১০ জন গ্রেফতার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ অভিযানে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ জুন ২০২৫ তারিখ মঙ্গলবার আনুমানিক রাত ১০টা ৪০ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন বন্দরবাজার এলাকার “সিটি হার্ট” নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। আটককৃতরা হলেন- ১। মোঃ ওয়াজিদুর রহমান (৪৭), ২। রাহুল কুড়ি (২২), ৩। মোঃ রিফাত ইসলাম (২৩), ৪। পলাশ (২২), ৫। সজিব আহম্মদ রাহি (১৯), ৬। হাসান আহম্মদ (২৪), ৭। মোঃ নুরুল ইসলাম (২৮), ৮। মোঃ আব্দুর শুক্কুর (৩০), ৯। আনিকা আক্তার রুপা (২২) এবং ১০। আফসানা বেগম (২৩)।

ঘটনার পর কোতয়ালী মডেল থানায় সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় একটি নন-এফআইআর মামলা (নং-২৭৫, তারিখ-২৫/০৬/২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর আবাসিক হোটেলগুলোতে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0