
[অনলাইন প্রতিবেদক]
গত ১৮ জুন ২০২৫তারিখ সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ অভিযানে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বুধবার বিকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে কোতয়ালী মডেল থানাধীন তালহা রেস্ট হাউস নামক একটি আবাসিক হোটেলের ২য় তলার ২০৫ ও ২০৬ নম্বর কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,
১। মোঃ নুর আলী (৩৯)
২। সুজন দাস (২৫)
৩। হোটেল ম্যানেজার মোঃ আলাউদ্দিন (৫০)
৪। রোশনা (২৬)
৫। সঞ্জিতা তাঁতী (২২)
অভিযানের সময় পুলিশ হোটেলের কক্ষ থেকে অনৈতিক কার্যকলাপের স্পষ্ট আলামত পায় এবং তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের আটক করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় নন-এফআইআর নং-২৬৪, তারিখ ১৯/০৬/২০২৫ ইং, ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মহানগর ডিবি পুলিশ জানিয়েছে, নগরীতে অনৈতিক কর্মকাণ্ড রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।







