সাতক্ষীরায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার প্রতিরোধে জেলা পুলিশের কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার প্রতিরোধে জেলা পুলিশের কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার প্রতিরোধে জেলা পুলিশের কর্মশালা অনুষ্ঠিত
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

সাতক্ষীরা জেলা পুলিশর আয়োজনে এবং বিকাশ লিমিটেডের সার্বিক সহযোগিতায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন ২০২৫ তারিখ বুধবার সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল সেডে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারে প্রতারক চক্র প্রতিনিয়ত নতুন নতুন কৌশলে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। এই চক্রকে আইনের আওতায় আনতে তথ্য বিশ্লেষণ, প্রযুক্তির সদ্ব্যবহার ও সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, এমএফএস-এর মাধ্যমে সংঘটিত প্রতারণা, অনলাইন জুয়া, অপহরণসহ অন্যান্য অপরাধ তদন্তে জেলা পুলিশ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ সুপার তদন্ত কর্মকর্তাদের ডিজিটাল লেনদেন মনিটরিংয়ের মাধ্যমে অপরাধ অনুসন্ধানের বিভিন্ন কৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আনোয়ারুল কবীর ও মোঃ শফিকুল ইসলাম।

বিকাশ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অব.) এ কে এম মনিরুল করিম, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুজয় রায়, আজিজ আহমেদ এবং হোসাইন মোঃ ফয়সাল। কর্মশালায় সাতক্ষীরা জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ অংশগ্রহণ করেন। কর্মশালাটি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিনির্ভর তদন্ত ও প্রতারণা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0