সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ সদস্যদের কল্যাণ ও পেশাদারিত্ব বৃদ্ধিতে জোর

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ সদস্যদের কল্যাণ ও পেশাদারিত্ব বৃদ্ধিতে জোর
সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ সদস্যদের কল্যাণ ও পেশাদারিত্ব বৃদ্ধিতে জোর
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ১৯ জুন ২০২৫ তারিখ বৃহস্প্রতিবার জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভা শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী বিগত মাসের কার্যবিবরণী ও গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন পুলিশ সদস্যদের আবেদন ও সমস্যাবলী উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগসহকারে সকল স্তরের সদস্যদের সমস্যাগুলো শুনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। অবশিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাসও প্রদান করেন তিনি।

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ সদস্যদের কল্যাণ ও পেশাদারিত্ব বৃদ্ধিতে জোর
সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ সদস্যদের কল্যাণ ও পেশাদারিত্ব বৃদ্ধিতে জোর

সভায় পুলিশ সুপার সকল সদস্যদের প্রতি সার্ভিস রুলস মেনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি মেসে উন্নতমানের খাবার পরিবেশন, ড্রেস কোড অনুসরণ, ছুটি ও টিএ বিলের ন্যায্যতা, স্বাস্থ্য সচেতনতা, বাসস্থান ও ব্যক্তিগত পরিস্কার-পরিচ্ছন্নতা, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় এবং জনসাধারণের সঙ্গে ভালো ব্যবহার নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নির্দিষ্ট ক্যাটাগরিতে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আনোয়ারুল কবীর ও মোঃ শফিকুল ইসলামসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

এই সভা পুলিশ সদস্যদের মধ্যে পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন