সাইবার অপরাধ তদন্তে সক্ষমতা বৃদ্ধিতে সিটিটিসির তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন

সাইবার অপরাধ তদন্তে সক্ষমতা বৃদ্ধিতে সিটিটিসির তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন
সাইবার অপরাধ তদন্তে সক্ষমতা বৃদ্ধিতে সিটিটিসির তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উদ্যোগে সাইবার অপরাধ তদন্ত ও সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী তিনটি পৃথক কর্মশালার আয়োজন করা হয়েছে।

১৭ জুন ২০২৫ তারিখ মঙ্গলবার সকালে সিটিটিসির কনফারেন্স রুমে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মাসুদ করিম। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: শাহজাহান হোসেন, পিপিএম।

উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মাসুদ করিম বলেন, “এই কর্মশালাগুলো আমাদের পুলিশ সদস্যদের সাইবার অপরাধ মোকাবেলায় আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে সহায়তা করবে। এটি ডিএমপির তদন্ত সক্ষমতা আরও শক্তিশালী করবে।”

১৭ জুন থেকে ১৯ জুন ২০২৫ তারিখ পর্যন্ত চলমান এই কর্মশালায় অংশগ্রহণকারীরা সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কৌশল, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণের প্রাথমিক ধাপ, এবং আর্থিক লেনদেন ও আইপি ট্রেইল অনুসন্ধানের পদ্ধতি নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করছেন।

এই প্রশিক্ষণ কর্মশালায় ডিএমপির আইএডি ডিভিশন, ডিবি-সাইবার ডিভিশন এবং উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের প্রতিনিধি সহ কনস্টেবল থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার প্রায় ৪০ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

ডিএমপি কর্তৃপক্ষ জানায়, সাইবার অপরাধের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সিটিটিসির এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন