
[অনলাইন প্রতিবেদক]
গত ১৬ জুন ২০২৫তারিখে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার পার-আমডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকার নিজ বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি সৈয়দ শাহাদাৎ আলী মীর (৩৫), পার-আমডাঙ্গা গ্রামের সৈয়দ ওমর আলী মীরের ছেলে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আসাদুজ্জামান ও এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় শাহাদাৎ আলীর কাছ থেকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর এর দিকনির্দেশনায় জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে লোহাগড়া থানা কর্তৃপক্ষ। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।







