
[অনলাইন প্রতিবেদক]
রাজশাহী জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের মধ্যে আম বিতরণ করেছেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। গত ২৩ জুন ২০২৫ তারিখ সোমবার দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে এ আম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম বিতরণ করেন পুলিশ সুপার ফারজানা ইসলাম। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও আন্তরিকতার বন্ধন আরও দৃঢ় করে। এটি একটি ছোট কিন্তু আন্তরিক প্রচেষ্টা, যা পুলিশ সদস্যদের মনোবল ও কর্মস্পৃহা বাড়ায়।”
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) কুদরত-ই-খুদা শুভ, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মির্জা ছালাম, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) মো: খালেদ হোসেন এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) সরদার মোঃ মজনু।
এছাড়াও পুলিশ লাইনস-এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা এই আয়োজনে অংশ নেন। আম বিতরণ শেষে পুলিশ সদস্যদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। রাজশাহী জেলা পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসিত হয়েছে বাহিনীর সদস্যদের মধ্যে। এতে পুলিশ প্রশাসনের মানবিক ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে।






