ব্যবসা প্রতিষ্ঠানের ১০ লক্ষ টাকা আত্মসাৎ, কর্মচারীসহ দুইজন গ্রেফতার

ব্যবসা প্রতিষ্ঠানের ১০ লক্ষ টাকা আত্মসাৎ, কর্মচারীসহ দুইজন গ্রেফতার
ব্যবসা প্রতিষ্ঠানের ১০ লক্ষ টাকা আত্মসাৎ, কর্মচারীসহ দুইজন গ্রেফতার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

রাজধানীর বংশালে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দোকানের কর্মচারীসহ দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। ২ জুন ২০২৫, সোমবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন আলুপট্রি এলাকার একটি বাড়ি থেকে জানে আলম নাঈম (২৪) ও মেহতাশামুল হক কিশোর (১৮)-কে গ্রেফতার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, মোঃ ইকরাম হোসেন রাজধানীর সিদ্দিকবাজারে ‘বন্ধু এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। অভিযুক্ত জানে আলম নাঈম ওই দোকানে তিন বছর ধরে কর্মরত ছিলেন। গত ১৫ মে ২০২৫, ব্যবসায়িক পাওনা হিসেবে ইকরাম হোসেন একটি ১০ লক্ষ টাকার চেক পান, যা তিনি দোকানের ম্যানেজারের মাধ্যমে নাঈমকে ব্যাংকে জমা দিয়ে ক্যাশ করতে পাঠান। কিন্তু নাঈম টাকা তুলে নিয়ে পালিয়ে যায়।

ব্যবসা প্রতিষ্ঠানের ১০ লক্ষ টাকা আত্মসাৎ, কর্মচারীসহ দুইজন গ্রেফতার
ব্যবসা প্রতিষ্ঠানের ১০ লক্ষ টাকা আত্মসাৎ, কর্মচারীসহ দুইজন গ্রেফতার

এই ঘটনায় ভুক্তভোগী ইকরাম হোসেন বংশাল থানায় মামলা দায়ের করলে একটি চৌকস তদন্তদল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরে রাজশাহীর আলুপট্রি এলাকা থেকে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে নগদ ৩ লাখ ৬৮ হাজার টাকা এবং প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে। এছাড়া জানা গেছে, নাঈমের বিরুদ্ধে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানায় আরও একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে জানে আলম নাঈম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বংশাল থানা পুলিশ।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন