বাংলাদেশ পুলিশ একাডেমীতে ১৬৮তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ একাডেমীতে ১৬৮তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত
বাংলাদেশ পুলিশ একাডেমীতে ১৬৮তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে ২২ জুন ২০২৫ তারিখ রবিবার ১৬৮ তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান। তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ, পরিদর্শন এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ পুলিশ একাডেমীতে ১৬৮তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত
বাংলাদেশ পুলিশ একাডেমীতে ১৬৮তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

এবারের ব্যাচে মোট ৩৫৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে মোঃ সাব্বির হোসেন (পিএ/৩২০) ‘বেস্ট টিআরসি’ ও ‘বেস্ট একাডেমিক’ নির্বাচিত হন। এছাড়া মোঃ রকি হাসান (পিএ/১২৮) ‘বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ’ এবং মোঃ নুরনবী মিয়া (পিএ/৫৫১) ‘বেস্ট শ্যুটার’ এর স্বীকৃতি লাভ করেন।

প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে পেশাদারিত্ব, কর্তব্যপরায়ণতা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ রাজশাহী বিভাগের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে নবীন টিআরসিদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ অনুষ্ঠানটি ছিল দেশের আইনশৃঙ্খলা বাহিনীতে নবীন সদস্যদের আত্মপ্রকাশের এক গৌরবময় মাইলফলক।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন