
[অনলাইন প্রতিবেদক]
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনায় নগরবাসীকে যানজট মুক্ত একটি সুন্দর ও সচল নগরী উপহার দিতে ২৪ জুন ২০২৫ তারিখ মঙ্গলবার নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে ট্রাফিক বিভাগের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন এর নেতৃত্বে সকাল থেকে জেলখানার মোড়, ডাচ্ বাংলা মোড়, কাকুলি মোড়, জেলা স্কুল মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রম চালানো হয়। প্রচারের মূল উদ্দেশ্য ছিল যত্রতত্র গাড়ি পার্কিং, রেজিস্ট্রেশনবিহীন যানবাহন এবং ফুটপাত দখলের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা।
এসময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন বলেন, “নগরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে, যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও প্রচার কার্যক্রম পরিচালনা করছে এবং এটি অব্যাহত থাকবে।”
প্রচার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের টি আই (প্রশাসন) বিদ্যুৎ চন্দ্র দে সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকগণ। নগরবাসীর সহযোগিতা কামনা করে কর্মকর্তারা জানান, এই প্রচেষ্টা তখনই সফল হবে, যখন নাগরিকরাও সচেতনভাবে ট্রাফিক আইন ও শৃঙ্খলা মেনে চলবেন।বরিশাল নগরীর যানজট ও পথচারীদের দুর্ভোগ কমাতে ট্রাফিক বিভাগের এ ধরণের উদ্যোগ শহরবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।






