বরিশাল জেলা কোর্টে পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শনঃ কার্যক্রম পর্যালোচনা ও দিকনির্দেশনা প্রদান

বরিশাল জেলা কোর্টে পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শনঃ কার্যক্রম পর্যালোচনা ও দিকনির্দেশনা প্রদান
বরিশাল জেলা কোর্টে পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শনঃ কার্যক্রম পর্যালোচনা ও দিকনির্দেশনা প্রদান
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

বরিশাল জেলা কোর্টে ২১ জুন ২০২৫ তারিখ শনিবার বার্ষিক পরিদর্শনে আসেন জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। পরিদর্শনকালে কোর্ট প্রাঙ্গণে পৌঁছালে কোর্ট ইন্সপেক্টর মোঃ আখতারুজ্জামান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শনের সময় পুলিশ সুপার কোর্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন। এরপর তিনি কোর্টে দায়িত্বরত পুলিশ অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং আদালত সংশ্লিষ্ট কাজে পেশাদারিত্ব বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আলাউল হাসান এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপারের এই পরিদর্শন কোর্ট পুলিশ সদস্যদের মাঝে উৎসাহ ও পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন