বরিশালে বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরিশালে বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বরিশালে বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইয়াকুব সিকদার (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১৮ জুন ২০২৫ তারিখ বুধবার সকাল ৮টায় কোতোয়ালী মডেল থানাধীন ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দার ওসমান খান সড়কে ঢোকার মুখে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন এসআই মোঃ ফিরোজ আলমের নেতৃত্বে এএসআই মোঃ মনির হোসেন, এএসআই বিকাশ চন্দ্র, কনস্টেবল মোঃ শিপন হোসাইন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন ও নারী কনস্টেবল সোনিয়া রানী দে—এই সমন্বিত আভিযানিক টিম।

আটক মোঃ ইয়াকুব সিকদার পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাড় ডাকুয়া গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে বরিশাল শহরের মল্লিক রোডে জনৈক সেলিম ডাক্তারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানকালে তার হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং এই এলাকায় মাদক সরবরাহ করতেন।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএমপি সূত্রে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এমন অভিযান নিয়মিতভাবে চলবে। বরিশাল মহানগরীকে মাদকমুক্ত রাখতে পুলিশ প্রশাসন সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করছে এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0