বরিশালে ডিবি পুলিশের অভিযানে ১৬২ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ১৬২ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫
বরিশালে ডিবি পুলিশের অভিযানে ১৬২ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানে ১৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে। ২৫ জুন ২০২৫ তারিখ বুধবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ চর আবদানী বেলতলা খেয়াঘাট সংলগ্ন একটি দুইতলা ভবনের নিচতলার একটি কক্ষে এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রাকিব হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই মেহেদী হাসান, এএসআই মোঃ কবির হোসেন, কনস্টেবল আকিদুর রহমান, মোঃ সোহেল রানা, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মোজাম্মেল সমন্বয়ে গঠিত ডিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটককৃতরা হলেন, ১। মোঃ সাকিব হাওলাদার (২৫), ২। মোঃ সজল গাজী (৩৬), ৩। মোঃ সোহাগ হাওলাদার (৩৮), ৪। তপন হাওলাদার (৩৫) এবং ৫। মোঃ সাকিব দিদার (২২)। তাদের সবার বাড়ি বরিশালের কাউনিয়া থানাধীন বিভিন্ন এলাকায়। অভিযানে তাদের হেফাজত থেকে ১৬২ পিস ইয়াবা ট্যাবলেট, একটি নীল রঙের এয়ারটাইট প্যাকেট এবং নগদ ৩,২০০ টাকা জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিএমপি মিডিয়া সেল। বিএমপি জানায়, “সমাজকে মাদকমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে”।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0