
[অনলাইন প্রতিবেদক]
ফরিদপুর জেলা পুলিশে কর্মরত মোঃ শাকিব ইবনে আলী নায়েক পদ থেকে সহকারী উপ-পরিদর্শক (নিঃ) – এএসআই (নিঃ) পদে পদোন্নতি লাভ করেছেন। ২৩ জুন ২০৫ তারিখ সোমবার আনুষ্ঠানিকভাবে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ফরিদপুরের পুলিশ সুপার (পিপিএম) মোঃ আব্দুল জলিল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম। পদোন্নতির এই মুহূর্তটি ছিল গর্ব ও সম্মানের, যা পুলিশের পেশাগত উৎকর্ষতা এবং সততা-নিষ্ঠার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। পদোন্নতি প্রাপ্ত মোঃ শাকিব ইবনে আলী তার দায়িত্বে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে তার আরও সাফল্য কামনা







