পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায় ৫৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায় ৫৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায় ৫৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনায় ২২ জুন ২০২৫ তারিখ সকালে ৫৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের ৮১৭ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন), মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা। পিটিসি’র কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায় ৫৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায় ৫৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে প্রধান অতিথি কুচকাওয়াজে সালাম গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সুসজ্জিত প্যারেড পরিদর্শনের পর তিনি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় আইনগত সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে তিনি প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায় ৫৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায় ৫৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল হক, পিপিএম; কর্ণেল একেএম রাশেদুজ্জামান, কর্ণেল জিএস, ডিজিএফআই, খুলনা; খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দারসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, পুলিশ ও সামরিক বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করেন। সু-পরিকল্পিত ও বর্ণাঢ্য এই অনুষ্ঠানের মাধ্যমে নবীন পুলিশ সদস্যদের কর্মজীবনের সূচনা হয়, যা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের আত্মনিয়োগে অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0