পিরোজপুর পুলিশ লাইন্স হাই স্কুল পরিদর্শনে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানঃ শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস

স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

১৭ জুন ২০২৫ তারিখে বরিশাল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী পিরোজপুর পুলিশ লাইন্স হাই স্কুল পরিদর্শন করেছেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পরিদর্শনকালে তারা বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার মানোন্নয়নে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তারা।

পিরোজপুর পুলিশ লাইন্স হাই স্কুল পরিদর্শনে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানঃ শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস
পিরোজপুর পুলিশ লাইন্স হাই স্কুল পরিদর্শনে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানঃ শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস

এসময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ রফিকুল ইসলাম খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ এবং ডিআইও-১ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা।

সফর শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই ধরনের পরিদর্শন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও মানোন্নয়নে অনুপ্রেরণা যোগাবে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন