পাথরঘাটায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, তিন শতাধিক রোগীর সেবা গ্রহণ

পাথরঘাটায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, তিন শতাধিক রোগীর সেবা গ্রহণ
পাথরঘাটায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, তিন শতাধিক রোগীর সেবা গ্রহণ
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার চেতনায় উজ্জীবিত হয়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। কমান্ডার খুলনা নৌ অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

চিকিৎসা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেও চিকিৎসা দেওয়া হয়। এই কার্যক্রমে চিকিৎসা নিতে আসা অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় জনগণের সাড়া ও সহযোগিতায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এই মহতী উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এলাকার সর্বস্তরের মানুষের কাছ থেকে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন