পল্টনে এক লক্ষ টাকার জাল নোটসহ তিনজন গ্রেফতার

এক লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
Bangladeshi News Agency Visit: https://www.ajkalerprotibedan.news
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[নিজস্ব প্রতিবেদক]

রাজধানীর পল্টন এলাকা থেকে এক লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-ওয়ারী বিভাগ। সোমবার, ২ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে পল্টন থানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সাগর (৩০), মোঃ আল আমিন হাওলাদার (২৮) ও বাবু মাতব্বর (৫৪)। ডিবির ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি জাল নোট নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। ডিবির সদস্যরা সেখানে উপস্থিত হলে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকেই আটক করা হয় এবং তাদের কাছ থেকে এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পল্টনে এক লক্ষ টাকার জাল নোটসহ তিনজন গ্রেফতার
পল্টনে এক লক্ষ টাকার জাল নোটসহ তিনজন গ্রেফতার

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ডিবি সূত্রে আরও জানা যায়, তারা দীর্ঘদিন ধরে জাল নোট বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিল। ঈদুল আজহাকে সামনে রেখে তারা বড় পরিসরে জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল বলে জানা গেছে।

রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, মোঃ সাগরের বিরুদ্ধে শাহআলী থানায়, আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি, পটুয়াখালীর দশমিনা থানায় দুইটি এবং শ্যামপুর থানায় একটি মামলা রয়েছে। এছাড়া বাবু মাতব্বরের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পূর্ব থানায় একটি মামলা রয়েছে, যা সকলই বিশেষ ক্ষমতা আইনে দায়ের।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন