নোয়াখালীতে পিবিআই ডিআইজি’র শুভাগমন, গার্ড অব অনার ও ফুলেল অভ্যর্থনা প্রদান

নোয়াখালীতে পিবিআই ডিআইজি’র শুভাগমন, গার্ড অব অনার ও ফুলেল অভ্যর্থনা প্রদান
নোয়াখালীতে পিবিআই ডিআইজি’র শুভাগমন, গার্ড অব অনার ও ফুলেল অভ্যর্থনা প্রদান
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

১৯ জুন ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পূর্বাঞ্চলের ডিআইজি মোঃ সায়েদুর রহমান নোয়াখালী জেলায় শুভ আগমন করেন। তার আগমন উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশ ও পিবিআই কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক ডিআইজি সায়েদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সময়ে নোয়াখালী জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে, যা সম্মান প্রদর্শনের এক মনোমুগ্ধকর দৃষ্টান্ত স্থাপন করে।

এই সময় উপস্থিত ছিলেন পিবিআই, নোয়াখালীর পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ডিআইজি সায়েদুর রহমান তার সংক্ষিপ্ত সফরে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং জেলার আইন-শৃঙ্খলা ও তদন্ত কার্যক্রম আরও বেগবান ও পেশাদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ডিআইজি’র এই সফর নোয়াখালীতে পিবিআই কার্যক্রমের গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0