
[অনলাইন প্রতিবেদক]
নড়াইলে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাজ গাজী (২৮), পিতা মোঃ মহব্বত গাজী, সাং মহিষখোলা, থানা সদর, জেলা নড়াইল।
১৯ জুন ২০২৫ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সদর উপজেলার ৪ নম্বর আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড়ের সুমন হাসানের ওয়ার্কশপের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ। গ্রেফতারের সময় রাজ গাজীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
উক্ত ঘটনায় তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না।







