দুই ক্যাটাগরিতে রানার-আপ বিইউবিটি শিক্ষার্থীরাঃ ৫ম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৫

দুই ক্যাটাগরিতে রানার-আপ বিইউবিটি শিক্ষার্থীরাঃ ৫ম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৫
দুই ক্যাটাগরিতে রানার-আপ বিইউবিটি শিক্ষার্থীরাঃ ৫ম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৫
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর শিক্ষার্থীরা ৫ম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৫-এ দুটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে রানার-আপ স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে। গত ২১ জুন ২০২৫ তারিখ শনিবার উত্তরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৭০ টি প্রতিষ্ঠান থেকে ১৫০ টিরও বেশি দল অংশগ্রহণ করে।

রোবো টেক অলিম্পিয়াডে “আইডিয়া কম্পিটিশন” এবং “প্রজেক্ট শোকেস”- উভয় বিভাগেই রানার-আপ হয় বিইউবিটির টিম। আইডিয়া কম্পিটিশন টিমের সদস্যরা হলেন মোঃ আবু হোরাইয়া আনশারি তানভির, মোঃ রকিবুল হাসান বিজয়, শাখাওয়াত হোসেন ও আসিফ আল আমিন। প্রজেক্ট শোকেস টিমে অংশ নেন মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ সাকিব চৌধুরী, মোঃ শাহারিয়ার চৌধুরী, মোঃ সাব্বির হোসেন ও মোঃ সাজেদুল ইসলাম।

দুই ক্যাটাগরিতে রানার-আপ বিইউবিটি শিক্ষার্থীরাঃ ৫ম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৫
দুই ক্যাটাগরিতে রানার-আপ বিইউবিটি শিক্ষার্থীরাঃ ৫ম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৫

এই অর্জনের পর, দুইটি টিম বিইউবিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শকত আলী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য শিক্ষার্থীদের এ সাফল্যে গভীর আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাদের আরো উন্নতি ও সাফল্য কামনা করেন।

উত্তরা বিশ্ববিদ্যালয় এবং রোবো টেক ভ্যালির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ববানী গ্রুপের চেয়ারম্যান ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বিইউবিটির এই অর্জন দেশের তরুণ প্রযুক্তিবিদদের সম্ভাবনা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন