চট্টগ্রামে কোরবানির পশুর হাটে সিএমপি’র নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কমিশনার হাসিব আজিজ

চট্টগ্রামে কোরবানির পশুর হাটে সিএমপি’র নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কমিশনার হাসিব আজিজ
চট্টগ্রামে কোরবানির পশুর হাটে সিএমপি’র নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কমিশনার হাসিব আজিজ
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[নিজস্ব প্রতিবেদক]

ঈদুল আযহা কেন্দ্রিক সার্বিক নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ ৩ জুন ২০২৫, মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর মইজ্জারটেক, পতেঙ্গা চরপাড়া ও সাগরিকা পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন।

চট্টগ্রামে কোরবানির পশুর হাটে সিএমপি’র নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কমিশনার হাসিব আজিজ
চট্টগ্রামে কোরবানির পশুর হাটে সিএমপি’র নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কমিশনার হাসিব আজিজ

পরিদর্শনকালে তিনি হাটে উপস্থিত ব্যবসায়ী, ক্রেতা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং পশুর হাটকেন্দ্রিক সিএমপি’র নেওয়া বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার দিকগুলো তুলে ধরেন। তিনি হাটে যেকোনো ধরণের আইনি সমস্যা বা সহায়তার জন্য সিএমপি কর্তৃক স্থাপিত অস্থায়ী কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

কমিশনার হাসিব আজিজ বলেন, “কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা জাল টাকার কারবার যেন না হয়, সে বিষয়ে সিএমপি’র আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” তিনি হাট ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

চট্টগ্রামে কোরবানির পশুর হাটে সিএমপি’র নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কমিশনার হাসিব আজিজ
চট্টগ্রামে কোরবানির পশুর হাটে সিএমপি’র নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কমিশনার হাসিব আজিজ

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব কবীর আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব মোঃ আমিরুল ইসলামসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিএমপি সূত্রে জানা গেছে, ঈদুল আযহাকে কেন্দ্র করে নগরজুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন