গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মুন্সীগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা ও সহমর্মিতাঃ ঈদ উপহার তুলে দিলেন পুলিশ সুপার

স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

জুলাই-আগস্ট ২০২৫ সালের গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জ জেলায় আত্মোৎসর্গকারী তিন শহীদ- রিয়াজুল ফরাজী, ডিবজল ও সজলের পরিবারের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) দুপুর ২টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।

তিনি শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাঁদের হাতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন,
“এই ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। আমরা শুধু ঈদের আনন্দ নয়, সারাবছরই শহীদ পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করব।”

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের এ মানবিক উদ্যোগ শহীদদের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে এলাকাবাসীর মধ্যে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0