খালিশপুরে কেএমপি পুলিশের বিশেষ অভিযানে ফ্যান চোর গ্রেফতার

খালিশপুরে পুলিশের বিশেষ অভিযানে ফ্যান চোর গ্রেফতার
খালিশপুরে পুলিশের বিশেষ অভিযানে ফ্যান চোর গ্রেফতার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

খালিশপুর থানা পুলিশ গতকাল ২২ জুন ২০২৫ তারিখ সোমবার এক বিশেষ অভিযানে আলমনগর বিআইডিসি এলাকায় অভিযান চালিয়ে চুরি সংক্রান্ত মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। অভিযানে গ্রেফতার করা হয় ইউসুফ মোল্লা (৪৪), পিতা-মৃত: সরোয়ার, সাং-বিআইডিসি রোড, থানা-খালিশপুর, খুলনাকে।

পুলিশ জানায়, ইউসুফ মোল্লার হেফাজত থেকে ৫টি চোরাই সিলিং ফ্যান উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা নম্বর-১৪, তারিখ ২১/০৬/২০২৫ খ্রিঃ, পেনাল কোডের ৩৮০ ধারায় চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত ইউসুফ দীর্ঘদিন ধরেই এলাকায় চুরির সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ নজরদারিতে ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন