কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল ও জোরপূর্বক প্রবেশ নিষিদ্ধঃ ডিএমপি কমিশনার

কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল ও জোরপূর্বক প্রবেশ নিষিদ্ধ: ডিএমপি কমিশনার
কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল ও জোরপূর্বক প্রবেশ নিষিদ্ধ: ডিএমপি কমিশনার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[নিজস্ব প্রতিবেদক]

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে সরকারি নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কড়া বার্তা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি। তিনি জানান, হাট ইজারাদাররা সরকার নির্ধারিত হাসিল ছাড়া কোনো অতিরিক্ত অর্থ আদায় করতে পারবেন না।

রবিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট কেন্দ্রিক নিরাপত্তা, চামড়া সংগ্রহ ও বিপণন, যান চলাচল এবং সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল ও জোরপূর্বক প্রবেশ নিষিদ্ধ: ডিএমপি কমিশনার
কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল ও জোরপূর্বক প্রবেশ নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

কমিশনার আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পশুবাহী যানবাহনকে জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে প্রবেশ করানো যাবে না এবং হাটগুলো অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। যত্রতত্র পশু লোড-আনলোড বা রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার বলেন, যে কোনো সমস্যা হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার আহ্বান জানান তিনি। ট্রাফিক পুলিশের সঙ্গে শালীন আচরণ এবং ঘটনা ঘটলে ভিডিও প্রমাণ সংরক্ষণের কথাও বলেন তিনি।

অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম বলেন, রাস্তায় হাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করলে বা গুজব ছড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল ও জোরপূর্বক প্রবেশ নিষিদ্ধ: ডিএমপি কমিশনার
কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল ও জোরপূর্বক প্রবেশ নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য, সিটি কর্পোরেশন ও ট্যানারি শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ পশুর হাটের ইজারাপ্রাপ্ত প্রতিনিধিরা।

সমন্বয় সভায় ডিএমপির ট্রাফিক ও অপরাধ বিভাগসহ সংশ্লিষ্ট সব ইউনিট পশুর হাট কেন্দ্রিক একটি সুসংহত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা উপস্থাপন করে। উন্মুক্ত আলোচনায় বিভিন্ন পক্ষ মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।

ডিএমপি কমিশনার সবাইকে নিয়ম মেনে, জনস্বার্থ রক্ষা করে পশুর হাট পরিচালনার আহ্বান জানান এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

👍
1
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন