কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ৮টি পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ৮টি পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার
কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ৮টি পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৮টি পরোয়ানাভুক্ত ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ১৮ জুন ২০২৫ তারিখে এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন, এসআই মারুফ বিন আব্দুল্লাহ এবং এএসআই সোহেল আহমেদের নেতৃত্বে একটি দল রাজধানী ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের আটক করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:

১। মোঃ ওবায়দুল আশরাফ মিলন – তার বিরুদ্ধে দায়রা-১৬৩৪/২০, সিআর-২৬৪২/১৯; দায়রা-২৫৭১/২০, সিআর-২৭৭০/১৯; দায়রা-২২১৪/২২, সিআর-১৫২৮/১৮; অর্থজারী মোকদ্দমা নং-১২৪/২৪ (প্রসেস-১৫৩০/২৫ ও ১৫৩১/২৫); এবং অর্থঋণ মামলা নং-৪৯০/১৮ সংক্রান্তে মোট ৬টি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে রয়েছে ৫টি সিআর সাজা পরোয়ানা ও ১টি সিআর গ্রেফতারি পরোয়ানা।

২। মোঃ শাহাদাত আলী – তার বিরুদ্ধে জিআর-৬৫/২৩ মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় আরও একটি জিআর পরোয়ানা মূলতবী রয়েছে।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

সিএমপি’র পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে আইন প্রয়োগে কঠোর অবস্থান নেওয়া হবে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0